বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস বর্তমানে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছে দলটির সংশ্লিষ্ট সূত্র।
বুধবার (৬ মে) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকা মির্জা আব্বাস এখন আগের তুলনায় অনেকটা ভালো আছেন।
এদিকে, তার সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যিনি একসময় ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী ছিলেন।
একটি ফটোকার্ড শেয়ার করে তিনি লিখেছেন, “ফাইট দ্য অডস অ্যান্ড কামব্যাক কমরেড।
এর আগে, গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে পড়লে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে। সেখানে তার মাথায় অস্ত্রোপচার সম্পন্ন হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হয় প্রথমে সিঙ্গাপুর এবং পরে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়।
মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের বরাতে জানা গেছে, তিনি এখন শঙ্কামুক্ত এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আসন্ন ঈদুল আজহার আগেই তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।
এসআর