ঢাকা-১১ আসনের আইনশৃঙ্খলা ও সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সংসদ সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। বুধবার (৬ মে) অনুষ্ঠিত এই সভায় এলাকার
গুরুত্বপূর্ণ বিভিন্ন সমস্যা ও তা সমাধানে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় নাহিদ ইসলাম ভূমিদস্যুদের দৌরাত্ম্য বন্ধ করে সাধারণ মানুষের জমি দখল রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এছাড়া মাদক সিন্ডিকেটের মূল হোতাদের গ্রেফতার, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের নিয়ন্ত্রণে নিয়মিত পুলিশি টহল জোরদার এবং যানজট নিরসনে রাস্তার ওপর অবৈধ পার্কিং উচ্ছেদের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান যেন রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হয় এবং রাজনৈতিক কারণে কেউ কোনোভাবে হয়রানির শিকার না হন।
ডিএমপি কর্মকর্তারা সংসদ সদস্যের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। তারা জানান, অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি জনসেবার মান উন্নয়নে পুলিশ আরও তৎপর ভূমিকা পালন করবে।
এসআর