[email protected] বৃহঃস্পতিবার, ৭ মে ২০২৬
২৩ বৈশাখ ১৪৩৩

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি: সুস্থ হয়ে দ্রুতই দেশে ফিরছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ মে ২০২৬ ৮:৪৭ পিএম

সংগৃহীত ছবি

মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বর্তমানে তিনি পুরোপুরি শঙ্কামুক্ত

 এবং সুস্থ হয়ে উঠছেন।

​বুধবার (৬ মে) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই ইতিবাচক তথ্য নিশ্চিত করেছেন। মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাসের বরাত দিয়ে তিনি জানান যে, তিনি এখন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন। চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে পবিত্র ঈদুল আজহার আগেই তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।

​উল্লেখ্য, গত ১১ মার্চ অসুস্থ হয়ে পড়ার পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের মাথায় একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে প্রথমে সিঙ্গাপুর এবং বর্তমানে মালয়েশিয়ায় নেওয়া হয়েছে। যথাযথ চিকিৎসা পাওয়ার পর তিনি এখন ক্রমশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসছেন।

এসআর

সম্পর্কিত খবর