[email protected] শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
১১ বৈশাখ ১৪৩৩

ছাত্রদলের ভেতর 'গুপ্ত ছাত্রলীগ' অস্থিরতা ছড়াচ্ছে: আসাদুজ্জামান ফুয়াদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬ ১১:৪০ এএম

সংগৃহীত ছবি

এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ দাবি করেছেন যে, ছাত্রদলের ভেতরে গোপনে ছাত্রলীগের নেতাকর্মীরা ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে

 নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

ফুয়াদ মন্তব্য করেন যে, ছাত্রদলের ভেতর 'গুপ্ত ছাত্রলীগ' ঢুকে অস্থিরতার 'ডুগডুগি' বাজাচ্ছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন এবং তাদের 'নীরব' থাকার সমালোচনা করেন।

তিনি সরাসরি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, "আপনার ছাত্রদলকে সামলান!"। তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান পরিস্থিতিতে সরকার পরিচালনার কোনো বিশেষ কৃতিত্ব প্রকাশ পাচ্ছে না।

 ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ মনে করেন, এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বরং পরিকল্পিত। জনগণের দৃষ্টি আড়াল করে বড় কোনো ঘটনা ঘটানোর জন্য এটি একটি 'ফলস ফ্ল্যাগ অপারেশন' (A false flag operation) হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

​সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর