[email protected] শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
১১ বৈশাখ ১৪৩৩

ডাকসুর জুবায়ের-মুসাদ্দিকের ওপর হামলা, শিবির-ছাত্রদলের উত্তেজনা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬ ১২:১৬ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর শাহবাগ থানা এলাকায় ডাকসুর দুই নেতা যুবাইর বিন নেছারী (এ বি জুবায়ের) ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে বলে জানা গেছে।


ঘটনার পরপরই ছাত্ররাজনীতির দুই পক্ষ—বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল—এর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।


ছাত্রশিবিরের পক্ষ থেকে দাবি করা হয়, ছাত্রদলের নেতাকর্মীরা বহিরাগতদের সঙ্গে নিয়ে এ হামলা চালিয়েছে। এ বিষয়ে সংগঠনটির এক নেতা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তাদের ওপর আক্রমণ করা হয়েছে।


অন্যদিকে ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। সংগঠনটির এক নেতা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়।

এ সময় জুবায়েরসহ কয়েকজন থানার সামনে গেলে সেখানে উপস্থিত কিছু শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা তাদের লক্ষ্য করে হামলার চেষ্টা করে। তবে ছাত্রদলের নেতাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখেন বলেও দাবি করা হয়।


সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিতর্কিত পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ার পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে, যা পরে সংঘর্ষমুখী পরিস্থিতির সৃষ্টি করে।


রাতের দিকে ঘটনাস্থলে বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত হন। পরে পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে সংশ্লিষ্টদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা হয় এবং তারা সেখান থেকে সরে যান।


পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সংশ্লিষ্ট কয়েকজনকে নিরাপদে এলাকা থেকে বের করে নেওয়া হয়।


এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গেছে।

এসআর

সম্পর্কিত খবর