প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নে ধীরগতি ও নানা জটিলতা নিয়ে গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৩
এপ্রিল ২০২৬) সকালে সাড়ে ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।
শফিকুর রহমান তাঁর পোস্টে উল্লেখ করেন, বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা ও ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকেই প্রতিকার চেয়ে তাঁর কাছে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। প্রবাসীদের এই সমস্যাকে অতি জরুরি উল্লেখ করে তিনি দ্রুত সমাধানের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।
পোস্টে তিনি আরও লেখেন, প্রবাসীরা হচ্ছেন দেশের 'রেমিট্যান্সযোদ্ধা'। তারা ভালো থাকলে দেশও ভালো থাকবে, কিন্তু তারা কষ্টে থাকলে দেশও ঝুঁকির মুখে পড়বে। তাই দেশের স্বার্থেই প্রবাসীদের সুযোগ-সুবিধা ও সমস্যাগুলোর দিকে সরকারের দ্রুত নজর দেওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
এসআর