[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

ট্যাক্সমুক্ত গাড়ি নয়, এমপিদের জন্য সরকারি ব্যবহারের গাড়ির প্রস্তাব হাসনাতের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬ ৬:২১ পিএম

সংগৃহীত ছবি

সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত ব্যক্তিগত গাড়ির সুবিধা না নিয়ে সরকারি মালিকানাধীন গাড়ি ব্যবহারের প্রস্তাব দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।


হাসনাত আবদুল্লাহ জানান, এমপিরা ট্যাক্স-ফ্রি গাড়ি বা প্লট সুবিধা গ্রহণ করতে আগ্রহী নন। বরং অন্যান্য সরকারি কর্মকর্তাদের মতো দায়িত্ব পালনের জন্য সরকারি গাড়ি ব্যবহারের সুযোগ দেওয়া যেতে পারে কি না, সে বিষয়টি তিনি সংসদের দৃষ্টি আকর্ষণ করেছেন।


তিনি বলেন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা বা অন্যান্য সরকারি কর্মকর্তারা যেভাবে অফিসিয়াল কাজে সরকারি গাড়ি ব্যবহার করেন, সংসদ সদস্যদের ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা চালু করা সম্ভব।

এতে তারা দায়িত্ব পালনকালীন সময়েই গাড়ি ব্যবহার করবেন এবং অতিরিক্ত ব্যক্তিগত সুবিধা নেওয়ার প্রশ্ন থাকবে না।


এমপি আরও উল্লেখ করেন, বর্তমানে গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য একটি নির্দিষ্ট ভাতা দেওয়া হলেও অনেকের নিজস্ব গাড়ি নেই। তাই এ বিষয়ে বাস্তবসম্মত সমাধান প্রয়োজন।


এর আগে দেওয়া তার বক্তব্য নিয়ে ভুল ব্যাখ্যা প্রচার হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সংসদে তিনি স্পষ্ট করেন, তার প্রস্তাবটি ব্যক্তিগত সুবিধা নেওয়ার জন্য নয়, বরং দায়িত্ব পালনে সহায়ক একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে দেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর