[email protected] বুধবার, ২২ এপ্রিল ২০২৬
৯ বৈশাখ ১৪৩৩

ধীরে ধীরে সুস্থতার পথে মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬ ৯:৪৮ পিএম

সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস বর্তমানে আগের তুলনায় অনেকটাই সুস্থ হয়ে উঠছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) তার শারীরিক অবস্থার অগ্রগতি সম্পর্কে জানিয়েছেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস।


তিনি জানান, প্রতিদিন নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে এবং চিকিৎসার ফলে তার অবস্থার উন্নতি স্পষ্ট। আল্লাহর রহমতে ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন তিনি। সবার কাছে তার জন্য দোয়া কামনা করেছেন তিনি।


গত ১৪ এপ্রিল ফিজিওথেরাপির জন্য তাকে মালয়েশিয়ার Prince Court Medical Centre-এ ভর্তি করা হয়।


এর আগে, ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার Evercare Hospital-এ নেওয়া হয়। সেখানে নিউরো বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।


পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের Singapore General Hospital-এ স্থানান্তর করা হয়। সেখানে প্রায় এক মাস নিবিড় চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটে।


চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তীতে পুনর্বাসনমূলক থেরাপির জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছে, যেখানে বর্তমানে তার চিকিৎসা চলছে।

এসআর

সম্পর্কিত খবর