চীন সরকারের বিশেষ আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে বেইজিং পৌঁছেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান চীনে নিযুক্ত বাংলাদেশের
রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম এবং চীন সরকারের উচ্চপদস্থ প্রতিনিধিরা।
যাত্রা ও অভ্যর্থনা: গত রোববার রাত ১০টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের একটি নিয়মিত ফ্লাইটে তিনি যাত্রা করেন। এ সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সফরসঙ্গী: মন্ত্রীর সাথে সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহকারী একান্ত সচিব ইউনুস আলী।
মূল লক্ষ্য: এই সফরের প্রধান উদ্দেশ্য হলো স্থানীয় সরকারের আধুনিকায়ন, গ্রামীণ উন্নয়ন এবং সমবায় খাতের অগ্রগতিতে চীন-বাংলাদেশ পারস্পরিক সহযোগিতা জোরদার করা।
কর্মসূচি: বেইজিংয়ে অবস্থানকালে তিনি চীন সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।
বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম জানিয়েছেন, এই সফরের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং উন্নয়নমূলক কাজে যৌথ অংশীদারিত্ব আরও বৃদ্ধি পাবে।
এসআর