[email protected] সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
২৯ চৈত্র ১৪৩২

প্রবীণ আইনজীবী ও সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬ ৮:৩৪ পিএম

সংগৃহীত ছবি

সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শফিক আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

রোববার (১২ এপ্রিল) বিকেল ৫টা ৫০ মিনিটে রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আকসির এম চৌধুরী। তিনি জানান, শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে শফিক আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


দেশের আইন অঙ্গনে দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন তিনি। তার মৃত্যুতে আইনজীবী মহলসহ বিভিন্ন স্তরে শোকের ছায়া নেমে এসেছে।

এসআর

সম্পর্কিত খবর