[email protected] রবিবার, ১২ এপ্রিল ২০২৬
২৮ চৈত্র ১৪৩২

ক্ষমতার মোহে বিএনপি জনগণের কথা ভুলে গেছে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬ ৪:১৯ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি সাধারণ মানুষের প্রত্যাশার কথা ভুলে গেছে। শনিবার (১১ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী

 উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।

​নাহিদ ইসলাম অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তর ও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের যে প্রতিশ্রুতি বিএনপি দিয়েছিল, তারা তা ভঙ্গ করেছে। তিনি সতর্ক করে বলেন, রাজনীতিতে প্রতিশ্রুতি ভঙ্গের ফলাফল কখনোই ভালো হয় না এবং প্রয়োজনে গণআন্দোলনের মাধ্যমে শ্রমিকের অধিকার ও সংস্কার আদায়ে তাদের বাধ্য করা হবে।

​বক্তব্যে তিনি দেশের ইতিহাসের বিভিন্ন লড়াইয়ে শ্রমিকদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেন। ১৯৪৭-এর আন্দোলন, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪-এর গণঅভ্যুত্থান—সবখানেই শ্রমজীবী মানুষের অবদান অনস্বীকার্য বলে তিনি উল্লেখ করেন।

​নাহিদ ইসলাম আরও বলেন, বর্তমান সরকার শ্রমিকদের রক্তের বিনিময়ে অর্জিত ক্ষমতার ওপর দাঁড়িয়ে আছে। অথচ তারা এক মাসের মাথাতেই নতুন বাংলাদেশের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং জনগণের রায়কে উপেক্ষা করছে। তার মতে, ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি এখন সাধারণ মানুষের ত্যাগের কথা ভুলে গিয়ে গণবিরোধী অবস্থান নিয়েছে।

এসআর

সম্পর্কিত খবর