[email protected] রবিবার, ১২ এপ্রিল ২০২৬
২৮ চৈত্র ১৪৩২

বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আলোচিত সিঁথি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬ ৪:০০ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে বিএনপির মনোনয়ন ফরম নিয়েছেন আলোচনায় থাকা মডেল ও সামাজিক কর্মী ফারজানা সিঁথি।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কার্যালয় থেকে তিনি এ ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে তিনি জানান, শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত বক্তব্য তুলে ধরবেন। পাশাপাশি তিনি নড়াইল-২ আসন থেকে প্রার্থী হওয়ার আগ্রহের কথাও জানান এবং চূড়ান্ত মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।


ফারজানা সিঁথির জন্ম যশোরে। তিনি ‘দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’-এর বরগুনা সদর শাখায় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।


২০২৪ সালের আগস্টে রাজধানীর শাহবাগ এলাকায় একটি ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন তিনি।


এছাড়াও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ‘ইচ্ছেরা’ (বাংলা) ও ‘বেপানা দিল’ (হিন্দি) শিরোনামের গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন সিঁথি। বর্তমানে তিনি মডেলিং ও সামাজিক কার্যক্রম—দুই ক্ষেত্রেই পরিচিত মুখ।

এসআর

সম্পর্কিত খবর