বিতর্কিত কর্মকাণ্ডের সময়সীমা: এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন মন্তব্য করেছেন যে, বাংলাদেশের বিদ্যমান সংবিধান ও ক্ষমতার কাঠামো অনুযায়ী বিএনপির উচিত তাদের বিতর্কিত কার্যক্রমগুলো ক্ষমতা গ্রহণের
ছয় মাসের মধ্যেই শেষ করে ফেলা। কারণ সময়ের সাথে সরকারের আয়ু ও জনপ্রিয়তা কমতে থাকে।
আওয়ামী লীগের সঙ্গে তুলনা: সামান্থা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি আওয়ামী লীগের মতো হতে পারবে না এবং তাদের অত্যাচার কপি করার চেষ্টা করলে সেই যন্ত্রণার বোধ থেকেই পতনের ডাক শুরু হতে পারে।
জবাবদিহির অভাব ও অহংকার: বর্তমান সরকারের বিভিন্ন অধ্যাদেশ বাতিলের সমালোচনা করে তিনি বলেন, সরকার ও বিরোধী দল উভয় পক্ষের আচরণে নিদারুণ অহংকার প্রকাশ পাচ্ছে এবং কোথাও কোনো জবাবদিহি নেই।
অধ্যাদেশ বাতিলের প্রভাব: গুম ও মানবাধিকার বিষয়ক অধ্যাদেশগুলোর ব্যাখা না দেওয়া বা বাতিল করাকে তিনি বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করার শামিল বলে উল্লেখ করেন। এটি সাধারণ মানুষকে অনিশ্চয়তা ও হীনমন্যতার দিকে ঠেলে দিচ্ছে।
পরামর্শ ও পর্যবেক্ষণ: সামান্থা মনে করেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দায়বদ্ধতা না থাকলে এবং অধ্যাদেশগুলো বাতিল করলে সরকার দীর্ঘমেয়াদে ঝুঁকির মুখে পড়বে। অথচ ভুক্তভোগী পরিবারগুলোই হতে পারতো বিএনপির সবচেয়ে বড় দুর্গ।
এসআর