[email protected] শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
২৬ চৈত্র ১৪৩২

সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬ ৮:১৮ পিএম

সংগৃহীত ছবি

সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে তার সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে হাসপাতালে কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আগের তুলনায় অবস্থার উন্নতি হয়েছে। নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।


এদিকে, একইদিন দুপুরে হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের খোঁজখবর নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম।


উল্লেখ্য, চিকিৎসার জন্য বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির আরেক নেতা নজরুল ইসলাম খান। এর আগে নজরুল ইসলাম খানও হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসকে দেখে আসেন।


গত ১১ মার্চ রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসা চলছে।

এসআর

সম্পর্কিত খবর