[email protected] শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
২৬ চৈত্র ১৪৩২

সংসদ অধিবেশন থেকে বিরোধীদলের ওয়াকআউট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬ ৭:২০ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে বিরোধীদল ওয়াকআউট করেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) অধিবেশনের একপর্যায়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এ সিদ্ধান্তের ঘোষণা দেন।

তিনি বলেন, বিরোধীদলের আপত্তি থাকা সত্ত্বেও একাধিক জনস্বার্থবিরোধী বিল পাস করা হয়েছে, যার দায়ভার তারা নিতে চান না। এ কারণেই তারা অধিবেশন বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।


ওয়াকআউটের ঘোষণা দিয়ে ডা. শফিকুর রহমান জোটের অন্যান্য সংসদ সদস্যদের নিয়ে সংসদ কক্ষ ত্যাগ করেন। পরে ডেপুটি স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রীকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন।


এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, বিরোধীদল অধিবেশনে অংশ নেওয়ায় তাদের ধন্যবাদ জানানো হচ্ছে এবং মাগরিবের নামাজের পর তারা আবার আলোচনায় ফিরবেন বলে আশা করা হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর