অনলাইনে ক্লাস পরিচালনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে I ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
অনলাইনে ক্লাস পরিচালনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে I ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
সংগঠনটির নেতারা মনে করেন, বর্তমান পরিস্থিতিতে অনলাইনভিত্তিক শিক্ষার কিছু দিক শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর হতে পারে, যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
সংগঠনটির মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি আহমেদ আবদুল কাইয়ুম বলেন, অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
তার দাবি, জ্বালানি সংকটের মতো কারণ দেখিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হলে তা শিক্ষার্থীদের স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করতে পারে। তিনি এ বিষয়ে সরকারের কাছে নীতিগত পুনর্বিবেচনার আহ্বান জানান।
শুক্রবার সকালে বরিশালের চরমোনাইয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। এতে ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সভায় আরও বক্তব্য দেন মহানগর দক্ষিণের সেক্রেটারি আবদুল আাউয়াল মজুমদার, সহ-সভাপতি আনোয়ার হোসেন , এম এইচ মোস্তফা, কে এম শরীয়ত উল্লাহ।
বক্তারা অনলাইন শিক্ষাব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন এবং শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।
এসআর
মন্তব্য করুন: