[email protected] বুধবার, ১ এপ্রিল ২০২৬
১৭ চৈত্র ১৪৩২

সংসদে নিজেকে শহীদ পরিবারের সন্তান দাবি জামায়াতের আমিরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬ ৭:৪৩ পিএম

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ‘জুলাই সনদ’-এর ওপর আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান নিজেকে একটি ক্ষুদ্র মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সন্তান হিসেবে উল্লেখ করেছেন। মঙ্গলবার বিকেলে স্পিকার মেজর (অব.) হাফিজ

 উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে তার পরিবারও রক্ত দিয়ে শরিক হওয়ার সৌভাগ্য অর্জন করেছে এবং বাংলাদেশ সবার।

দীর্ঘ ৫৪ বছরেও স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি উল্লেখ করে তিনি বিগত শাসনব্যবস্থার সমালোচনা করেন এবং বলেন যে, জনগণের ভোটে নির্বাচিত হয়েও বারবার মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। বিশেষ করে ১৯৭৫ সালের বাকশাল গঠন এবং ২০০৯ পরবর্তী ফ্যাসিস্ট সরকারের শাসনামলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের শিকার হওয়া পরিবারগুলোর অসহায়ত্বের চিত্র তিনি তুলে ধরেন।

ডা. শফিকুর রহমান জানান, গত ১৫ বছরে ২ হাজার ৬৬২ জন বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন এবং ২৩৫ জন এখনো নিখোঁজ রয়েছেন। চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকে ছাত্র-জনতা ও সাধারণ মানুষের সম্মিলিত বিজয় হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, এই আন্দোলনে চার বছরের শিশু থেকে শুরু করে সব শ্রেণির মানুষ অংশ নিয়েছিল।

ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে এবং নাগরিকের সমান অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রস্তাব ও রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে দেশ একটি সঠিক পথে পরিচালিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর