[email protected] মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
১৬ চৈত্র ১৪৩২

দেশে জ্বালানি তেলের সংকট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬ ৬:৩৭ পিএম

সংগৃহীত ছবি

দেশে বর্তমানে জ্বালানি ঘাটতির কোনো আশঙ্কা নেই বলে জাতীয় সংসদকে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

তিনি বলেছেন, জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে সরকার বিকল্প উৎস খুঁজে বের করতে সক্রিয়ভাবে কাজ করছে।

সোমবার (৩০ মার্চ) সংসদ অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন। প্রশ্নটি উত্থাপন করেন সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান।


প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি আমদানিতে একক উৎসের ওপর নির্ভরতা কমিয়ে বহুমুখী উৎস নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে জ্বালানি ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে একাধিক বৈঠকও হয়েছে।


তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের বাইরে সম্ভাব্য নতুন উৎস থেকে জ্বালানি সংগ্রহের লক্ষ্যে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে এবং এ প্রচেষ্টা সফল হবে বলে সরকার আশাবাদী।


মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, সেখানে বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনগুলো সার্বক্ষণিকভাবে এ বিষয়ে কাজ করছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর