বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান চলমান আন্তর্জাতিক উত্তেজনা বন্ধ করে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মত প্রকাশ করেন।
তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে Iran-কেন্দ্রিক হামলা ও পাল্টা হামলার ফলে মধ্যপ্রাচ্যে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। এতে প্রাণহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতির পাশাপাশি বিশ্বব্যাপী আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহ ব্যবস্থাও চাপের মুখে পড়েছে।
তিনি আরও বলেন, এই পরিস্থিতির প্রভাব Bangladesh-এর ওপরও পড়তে শুরু করেছে। জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে, এমনকি অনেক জায়গায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে।
আসন্ন ছুটি শেষে অফিস-আদালত ও শিল্পকারখানা পুরোপুরি চালু হলে সংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তার মতে, জ্বালানি সমস্যার প্রভাব শুধু পরিবহন বা বিদ্যুতেই সীমাবদ্ধ থাকবে না; কৃষি, শিল্প উৎপাদন এবং ইন্টারনেট সেবাও এর কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ পরিস্থিতিতে তিনি সংঘাতে জড়িত পক্ষগুলোর প্রতি দ্রুত যুদ্ধবিরতি ঘোষণা করে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর আহ্বান জানান। তার ভাষায়, এই সংঘাত বিশ্বজুড়ে অসংখ্য মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে, তাই মানবিক দৃষ্টিকোণ থেকে এর অবসান জরুরি।
এসআর
মন্তব্য করুন: