[email protected] মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
৯ চৈত্র ১৪৩২

কাজের মাধ্যমে সৎ থেকে বেহেশতে যাব, মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬ ১:১৫ পিএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে, বর্তমান সরকার ধর্ম বিক্রি করে নয় বরং সততা, হালাল উপার্জন এবং জনকল্যাণমূলক কাজের মাধ্যমে পরকালীন মুক্তি

 ও জান্নাত লাভে বিশ্বাসী। সোমবার (২৩ মার্চ ২০২৬) বেলা ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদী খনন কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষিকার্ড এবং খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের কাজ সরকার ইতিমধ্যেই শুরু করেছে।

পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক করে দিয়ে তিনি নির্দেশ দেন যেন নদী খননের কাজ সঠিকভাবে সম্পন্ন হয় এবং সাধারণ মানুষের পক্ষ থেকে কোনো অভিযোগ না আসে।

জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। মন্ত্রী তার বক্তব্যে কৃষকের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন যে, কৃষিখাতের উন্নতি হলেই সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি ও উন্নয়ন সম্ভব হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর