[email protected] শনিবার, ২১ মার্চ ২০২৬
৬ চৈত্র ১৪৩২

ঈদ উপলক্ষে ঐক্যের আহ্বান নাহিদ ইসলামের, রাজধানীতে তিন দিনের উৎসব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মার্চ ২০২৬ ৯:৩০ এএম

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সব বিভেদ ভুলে আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি নগরবাসীকে এ আহ্বান জানান।


জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালনকারী নাহিদ ইসলাম জানান, নাগরিক উদ্যোগে রাজধানীতে তিন দিনব্যাপী ঈদ উৎসবের আয়োজন করা হয়েছে। এটি আগের বছরের ধারাবাহিকতারই অংশ।


তিনি বলেন, উৎসবকে ঘিরে নানা সাংস্কৃতিক আয়োজন থাকবে। চাঁদরাতে মেহেদী উৎসব, ঈদের দিন নামাজ শেষে আনন্দ শোভাযাত্রা এবং পরদিন ঘুড়ি উৎসব আয়োজনের মাধ্যমে নগরের পুরনো ঐতিহ্য নতুন করে তুলে ধরা হবে।


তার মতে, ব্যস্ত নগরজীবনে এসব আয়োজন মানুষের মাঝে স্বস্তি ও আনন্দ এনে দেবে। দল-মত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের আহ্বানও জানান তিনি।
অন্যদিকে, জাতীয় চাঁদ দেখা কমিটির তথ্যানুযায়ী, বৃহস্পতিবার দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে আগামী শনিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর