ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, দীর্ঘ সময় একটি রাজনৈতিক দলকে সমর্থন ও রক্ষা করার চাপ থেকে বেরিয়ে এসে এখন তিনি নিজেকে অনেকটাই স্বস্তি অনুভব করছেন।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে দল থেকে বহিষ্কারের প্রেক্ষাপট তুলে ধরেন তিনি।
তার দাবি, দলের ভেতরে কিছু প্রভাবশালী নেতার তুলনায় নিজের জনপ্রিয়তা বেশি হওয়ায় তিনি ধীরে ধীরে টার্গেটে পরিণত হন।
আলোচনায় তিনি আরও বলেন, খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়া এবং রাজনীতিতে সক্রিয়তা কমে যাওয়ার পর দলের অভ্যন্তরীণ পরিস্থিতি বদলে যায়।
সেই সময় থেকেই তার প্রতি এক ধরনের বিরূপ মনোভাব তৈরি হতে শুরু করে বলে মনে করেন তিনি।
রুমিন ফারহানা অভিযোগ করেন, শুধু রাজনৈতিক প্রতিপক্ষ নয়, দলের ভেতরের একটি অংশ থেকেও তাকে নানা ধরনের সমালোচনা ও অপমানের মুখে পড়তে হয়েছে।
বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মে তাকে লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বহিষ্কারের পর নিজের মানসিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেন, এতদিন যে চাপ বহন করতে হয়েছে, তা থেকে বেরিয়ে এসে এখন নিজেকে অনেকটা হালকা লাগছ।
উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
এসআর
মন্তব্য করুন: