[email protected] শনিবার, ২১ মার্চ ২০২৬
৬ চৈত্র ১৪৩২

তাদের এতো গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মার্চ ২০২৬ ১২:৪৩ এএম

সংগৃহীত ছবি

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাময়িকভাবে কিছু রাজনৈতিক তৎপরতা দেখা গেলেও সেগুলোকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।

তিনি মনে করেন, রাজনীতি ও গণতন্ত্রকে স্বাভাবিক গতিতেই এগোতে দেওয়া উচিত।


বুধবার (১৮ মার্চ) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান-এর কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।


মির্জা ফখরুল বলেন, মাঝে মধ্যে কিছু গোষ্ঠী সক্রিয় হয়ে উঠলেও তা রাজনৈতিক প্রক্রিয়ার স্বাভাবিক অংশ।

এসব বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির গতিপথ থামিয়ে দেওয়া বা গণতান্ত্রিক ধারা বাধাগ্রস্ত করা উচিত নয়। বরং রাজনৈতিক কর্মকাণ্ডকে তার নিজস্ব নিয়মে চলতে দেওয়া দরকার।


তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ-এর কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং এই পরিস্থিতি অব্যাহত থাকবে।

অন্য রাজনৈতিক দলগুলো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও চালিয়ে যাবে বলে জানান তিনি।
আওয়ামী লীগ বিভিন্নভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করলেও তাতে উল্লেখযোগ্য ফল আসছে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

তার দাবি, জনগণ ইতোমধ্যে দলটিকে প্রত্যাখ্যান করেছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর