সামাজিক যোগাযোগমাধ্যম LinkedIn-এ নিজের অ্যাকাউন্ট ‘মেমোরিয়ালাইজড’ বা মৃত ব্যক্তির অ্যাকাউন্ট হিসেবে দেখানো হওয়ায় বিভ্রান্তি তৈরি হওয়ার পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন চিকিৎসক ও কনটেন্ট নির্মাতা তাসনিম জারা।
সোমবার বিকেলে নিজের Facebook পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার লিংকডইন অ্যাকাউন্টটি ভুলবশত ‘মেমোরিয়ালাইজড’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য ও আলোচনা শুরু হয়।
পোস্টে তাসনিম জারা লিখেছেন, সকালে অনেকেই লক্ষ্য করেছেন যে তার লিংকডইন অ্যাকাউন্টটি মৃত ব্যক্তির অ্যাকাউন্ট হিসেবে দেখানো হচ্ছিল। তার ধারণা, হয়তো কোনো ভুল বা ইচ্ছাকৃত রিপোর্টের কারণে এমনটি ঘটেছে।
তিনি আরও জানান, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং বিষয়টি সমাধানের জন্য লিংকডইন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। আশা করছেন দ্রুতই অ্যাকাউন্টটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
এসআর
মন্তব্য করুন: