[email protected] মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
২ চৈত্র ১৪৩২

খাল পুনর্খনন উদ্যোগকে স্বাগত জানালেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬ ৮:০১ পিএম

দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান -কে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামী -এর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান।

সোমবার (১৬ মার্চ) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে মতামত প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, বাংলাদেশ একসময় প্রকৃত অর্থেই নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত ছিল।

নদীপথে যাতায়াত, পণ্য পরিবহন এবং কৃষিকাজে নদীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। একই সঙ্গে মৎস্যসম্পদ, জমির উর্বরতা ও পানিপ্রবাহের ভারসাম্য বজায় রাখত নদীগুলো। ফলে অতীতে বন্যা ও জলাবদ্ধতার মতো সমস্যা তুলনামূলক কম ছিল।


তিনি উল্লেখ করেন, সময়ের সঙ্গে নানা কারণে দেশের অনেক নদী ও খাল নাব্যতা হারিয়েছে। নদ-নদী, খাল-বিল ভরাট হয়ে যাওয়ায় বর্ষাকালে অতিরিক্ত পানিপ্রবাহ সামলানো কঠিন হয়ে পড়ে এবং অনেক জায়গায় অকাল বন্যা দেখা দেয়। আবার শুষ্ক মৌসুমে পানির স্বল্পতার কারণে কৃষি ও নৌ-চলাচল ব্যাহত হয়।


জামায়াত আমির বলেন, দেশের প্রধান নদীগুলোতে নিয়মিত ড্রেজিং করে নাব্যতা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। নদীগুলোকে পুনরুজ্জীবিত করা গেলে দেশের পরিবেশ, কৃষি ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।


তিনি আরও বলেন, অতীতে নদী খনন বা সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হলেও অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। তাই ভবিষ্যতে এ ধরনের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।


ডা. শফিকুর রহমানের মতে, খাল খননের প্রকৃত সুফল তখনই পাওয়া যাবে যখন দেশের নদীগুলোও প্রাণ ফিরে পাবে এবং তাদের নাব্যতা পুনরুদ্ধার হবে। অন্যথায় কেবল খাল খনন করেই প্রত্যাশিত ফল পাওয়া কঠিন হতে পারে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর