[email protected] মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
২ চৈত্র ১৪৩২

'নব্য রাজনীতিকদের' বুলিং ও মানসিক অত্যাচারের বিরুদ্ধে শামারুহ মির্জার তীব্র ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬ ১২:০০ পিএম

রাজনীতির নামে এক বিশেষ শ্রেণির দাপট ও তাদের আক্রমণাত্মক আচরণের কঠোর সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে ড.

 শামারুহ মির্জা। সম্প্রতি নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, গত দেড় বছর ধরে একটি নির্দিষ্ট গোষ্ঠী রাজনীতির দোহাই দিয়ে বুলিং, হ্যারাসমেন্ট এবং মানসিক নির্যাতন চালিয়ে যাচ্ছে। শামারুহর মতে, এটি কোনো সুস্থ রাজনীতি নয়, বরং নির্দিষ্ট ব্যক্তিকে মানসিকভাবে ভেঙে দেওয়ার একটি সুপরিকল্পিত অপকৌশল।

​শামারুহ মির্জা তার পোস্টে উল্লেখ করেন, এই তথাকথিত 'নব্য শ্রেণির' কাছে ন্যূনতম সামাজিক সৌজন্য বা শিষ্টাচারের কোনো স্থান নেই। তিনি কেবল রাজনীতিবিদদেরই নয়, বরং এক শ্রেণির উগ্র ডানপন্থি, বুদ্ধিজীবী, সেলিব্রিটি, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং সাংবাদিকদেরও এই অরাজকতায় ইন্ধন দেওয়ার জন্য দায়ী করেন। তিনি প্রশ্ন তোলেন, একটি সভ্য দেশে এ ধরনের আচরণকারীরা কখনোই ছাড় পেত না।

​পোস্টের শেষে তিনি ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এমন বিষাক্ত পরিবেশে বেড়ে ওঠা শিশুরা ভবিষ্যতে কী শিখছে তা ভাববার বিষয়। রাজনৈতিক মহলে শামারুহর এই মন্তব্য ডিজিটাল প্ল্যাটফর্মে চলমান অসহিষ্ণুতা ও কুরুচিপূর্ণ প্রচারণার বিরুদ্ধে একটি জোরালো প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর