[email protected] রবিবার, ১৫ মার্চ ২০২৬
৩০ ফাল্গুন ১৪৩২

সরকারি সহায়তা বণ্টনে দলীয় প্রভাবের অভিযোগ সারজিস আলমের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬ ৭:০৪ পিএম

সংগৃহীত ছবি

সরকারি বিভিন্ন সহায়তা কর্মসূচির বণ্টনে দলীয় প্রভাবের অভিযোগ তুলেছেন সারজিস আলম।

তার দাবি, জনগণের করের অর্থে দেওয়া খাদ্য সহায়তা, সামাজিক নিরাপত্তা কার্ড ও ঈদ উপহারসহ বিভিন্ন সুবিধা বণ্টনে নিরপেক্ষতা বজায় রাখা হচ্ছে না।


শুক্রবার (১৪ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি। সারজিস আলম বর্তমানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্বে রয়েছেন।


পোস্টে তিনি উল্লেখ করেন, উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে বিতরণ করা সরকারি সহায়তার ক্ষেত্রে স্থানীয়ভাবে দলীয় নেতাকর্মীদের প্রভাব দেখা যাচ্ছে। তার অভিযোগ, এসব সুবিধা বণ্টনের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নেতাদের প্রভাবের কারণে অন্য রাজনৈতিক মতের সমর্থক কিংবা সাধারণ দরিদ্র মানুষ অনেক ক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন।


তিনি আরও বলেন, জনগণের করের অর্থে পরিচালিত এসব কর্মসূচি সব নাগরিকের জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। কোনো দলীয় পরিচয়ের ভিত্তিতে সুবিধা বণ্টন হলে তা ন্যায্যতার পরিপন্থী বলে মন্তব্য করেন তিনি।


পোস্টে সারজিস আলম প্রশ্ন তোলেন, সরকার কি কেবল নির্দিষ্ট রাজনৈতিক সমর্থকদের প্রতিনিধিত্ব করছে, নাকি দেশের সব নাগরিকের জন্য সমানভাবে কাজ করছে—এ বিষয়টি পরিষ্কার হওয়া প্রয়োজন।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর