[email protected] শনিবার, ১৪ মার্চ ২০২৬
২৯ ফাল্গুন ১৪৩২

এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬ ৭:৪৯ পিএম

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা

 আব্বাসকে দেখতে গেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

​গত বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে হাসপাতালে গিয়ে তিনি অসুস্থ এই নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় ডা. শফিকুর রহমান সেখানে অবস্থানরত মির্জা আব্বাসের স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং চলমান চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে অবগত হন। তিনি মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।

​পরিদর্শনকালে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার সভাপতি ডা. এস এম খালিদুজ্জামান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর