[email protected] শনিবার, ১৪ মার্চ ২০২৬
২৯ ফাল্গুন ১৪৩২

আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬ ১২:২৮ পিএম

সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমান–এর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস–কে উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সকালে গণমাধ্যমকে জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার।

নির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যা ৬টার দিকে এয়ার অ্যাম্বুল্যান্সে তাকে সিঙ্গাপুরে পাঠানো হবে।

সিঙ্গাপুরে পৌঁছানোর পর তাকে National University Hospital Singapore–এ ভর্তি করানো হবে বলে জানা গেছে।
শায়রুল কবির খান আরও বলেন, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার বিষয়ে নিয়মিত খোঁজখবর নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ বিষয়ে তিনি চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন।


বর্তমানে ঢাকার এভারকেয়ারে চিকিৎসাধীন রয়েছেন মির্জা আব্বাস। পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান তিনি।

পরে অবস্থার অবনতি হওয়ায় সেদিন গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকদের পরামর্শেই তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর