[email protected] বৃহঃস্পতিবার, ১২ মার্চ ২০২৬
২৮ ফাল্গুন ১৪৩২

আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট ভাইরাল, দিলেন ৩ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মার্চ ২০২৬ ৯:৪০ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একটি ফেসবুক স্ট্যাটাস

 সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বুধবার (১১ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড পেজে 'জুলাই সনদ Non-negotiable' লিখে একটি সংক্ষিপ্ত পোস্ট দেন তিনি। মাত্র চার শব্দের এই পোস্টটি প্রকাশের কয়েক মিনিটের মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।


​এক ঘণ্টারও কম সময়ে আসিফ মাহমুদের সেই পোস্টে ২৫ হাজারের বেশি রিঅ্যাকশন এবং এক হাজারের বেশি মন্তব্য জমা পড়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চেতনার প্রতীক হিসেবে পরিচিত 'জুলাই সনদ' নিয়ে তার এই অনড় অবস্থান জনমনে বিশেষ গুরুত্ব পাচ্ছে।


​একই সময়ে অন্য একটি পোস্টে তিনি বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনের নবনির্বাচিত সদস্যদের প্রতি জনগণের পক্ষ থেকে তিনটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন:
​সংবিধান সংস্কার: সংবিধান সংস্কার পরিষদের শপথ অনুযায়ী গণভোটের মাধ্যমে দ্রুত সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা।


​রাষ্ট্রপতির অপসারণ: বর্তমান রাষ্ট্রপতিকে অভিশংসন করার প্রক্রিয়া শুরু করা।
​গণহত্যার বিচার: জুলাই বিপ্লবে সংঘটিত গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করা।


​সংসদ অধিবেশনকে সামনে রেখে আসিফ মাহমুদের এই ঘোষণা এবং 'জুলাই সনদ' নিয়ে তার অনড় বার্তা রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর