[email protected] বৃহঃস্পতিবার, ১২ মার্চ ২০২৬
২৮ ফাল্গুন ১৪৩২

ঢাবি ছাত্রদলের সাবেক সভাপতি সোহেলের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মীর ইফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মার্চ ২০২৬ ১:৪৭ এএম

নেতাকর্মীদের মাঝে ছাত্রনেতা খোরশেদ আলম সোহেল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি খোরশেদ আলম সোহেলের নেতৃত্বে দোয়া মাহফিল ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত এ আয়োজনে কেন্দ্রীয় ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ,তেজগাঁও কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সহ বিভিন্ন থানা ইউনিটের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।


প্রসঙ্গত, খোরশেদ আলম সোহেল বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নানাভাবে জেল জুলুমের শিকার হলেও তিনি তার দায়িত্বে ছিলেন অবিচল। 

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর