কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর ফেসবুক লাইভে এসে
উন্নয়ন কর্মকাণ্ডের হিসাব দেওয়ার ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু।
মঙ্গলবার (১০ মার্চ) রাতে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, বাংলাদেশে এই প্রথম কোনো এমপি জনগণের কাছে এভাবে কাজের হিসাব দিচ্ছেন এবং ডিজিটাল বোর্ডে লিখে নিজের দায়িত্ব ও সেবা সম্পর্কে বোঝাচ্ছেন। তরুণ প্রজন্মের হাত ধরে দেশ বদলানোর এই প্রক্রিয়াকে তিনি স্বাগত জানান।
লাইভে হাসনাত আবদুল্লাহ দেবিদ্বারের সড়ক সংস্কার, ভিজিএফ কার্ডের বরাদ্দ এবং আসন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
কাজের স্বচ্ছতা নিশ্চিতে তিনি ‘জবাবদিহিতা’ নামক একটি ফেসবুক পেজ চালুর ঘোষণা দিয়েছেন, যেখানে সরকারি বরাদ্দের প্রতিটি তথ্য জনগণের জন্য উন্মুক্ত থাকবে। সংসদ সদস্যের এমন স্বচ্ছ ও সরাসরি জবাবদিহিতার পদ্ধতি রাজনৈতিক অঙ্গনে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: