[email protected] বুধবার, ১১ মার্চ ২০২৬
২৭ ফাল্গুন ১৪৩২

ডেপুটি স্পিকার প্রস্তাব নাকচ জামায়াতের, জুলাই সনদ আলোচনার পর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬ ২:০৩ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের পদে ক্ষমতাসীন দল বিএনপির দেওয়া প্রস্তাব আপাতত গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, জাতীয় সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনা শেষ হওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত অবস্থান জানাবে জামায়াত।

বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে তিনি এ কথা জানান। মিয়া গোলাম পরওয়ার বলেন, আপাতত সরকারের দেওয়া প্রস্তাব তারা গ্রহণ করছেন না।

জুলাই সনদ নিয়ে আলোচনা শেষে দলের অবস্থান স্পষ্ট করা হবে।
এর আগে ২ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান জানিয়ে এবং রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সমঝোতার প্রক্রিয়া শুরু করতে চায় সরকার।

সে লক্ষ্যে প্রধান বিরোধী দলকে ডেপুটি স্পিকারের দায়িত্ব দেওয়ার বিষয়ে মৌখিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।


এদিকে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্ম্মদ শিশির মনির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, জুলাই সনদ ও গণভোটে প্রস্তাবিত সংস্কার বাস্তবায়নের অগ্রগতি না হলে দল কেবল প্রতীকী বা আনুষ্ঠানিক পদ হিসেবে ডেপুটি স্পিকারের দায়িত্ব নেবে না।

তিনি দেশের বর্তমান সংকট মোকাবিলায় যোগ্য ও সৎ নেতৃত্বের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন এবং জাতীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর