[email protected] বুধবার, ১১ মার্চ ২০২৬
২৬ ফাল্গুন ১৪৩২

ঈদে তিন দিনের উৎসবের ঘোষণা এনসিপির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মার্চ ২০২৬ ৬:০০ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনব্যাপী উৎসব আয়োজনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রাজধানীতে গত বছরের ধারাবাহিকতায় এবারও ঈদ মিছিল আয়োজন করা হবে বলে জানিয়েছে দলটি।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে শাহবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ তথ্য জানান।


তিনি বলেন, ঈদের দিন সকালে হাইকোর্ট প্রাঙ্গণ এলাকা থেকে মিছিল শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে শাহবাগে এসে শেষ হবে।

এছাড়া চাঁদরাতে রবীন্দ্র সরোবরে মেহেদি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। ঈদের পরদিন সোহরাওয়ার্দী উদ্যানে ঘুড়ি উৎসবেরও পরিকল্পনা রয়েছে।


এনসিপির মুখপাত্র আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই আয়োজনে অংশ নিতে পারবেন। উৎসবকে ঘিরে স্বেচ্ছাসেবক হিসেবে যে কেউ যুক্ত হতে পারবেন বলেও জানান তিনি।


তিনি জানান, এই আয়োজন বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে সংগ্রহ করা হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর