জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর
রহমানের সম্মতি ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানোয় তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে জানানো হয়, চিঠিতে আমিরের জন্য 'মন্ত্রীর পদমর্যাদা' চাওয়ার বিষয়টি ডা. শফিকুর রহমানের অগোচরে এবং তার মতের বিরুদ্ধে করা হয়েছিল।
ঘটনাটি জানাজানি হওয়ার পর তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে মাহমুদুল হাসানকে সরিয়ে ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানকে নতুন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জামায়াতের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি স্পষ্ট করা হয়েছে এবং এই রদবদল সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার মাধ্যমে বিতর্কের অবসান ঘটানো হয়েছে।
এসআর
মন্তব্য করুন: