[email protected] মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
২৫ ফাল্গুন ১৪৩২

হাদির শুটার ফয়সালের সঙ্গে জুমার ছবি’ নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ মার্চ ২০২৬ ৫:২২ পিএম

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের সঙ্গে নেত্রী ফাতিমা

 তাসনিম জুমার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, এই ছবিটি সম্পূর্ণ ভুয়া এবং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ব্যবহার করে তৈরি করা হয়েছে।

​সম্প্রতি ভারতে ফয়সালের গ্রেফতারের খবরটি বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিশ্চিত করার পরপরই এই ভুয়া ছবিটি অনলাইনে ছড়িয়ে পড়ে। ফ্যাক্টচেক অনুসন্ধানে জানা যায়, ‘GojobVision’ নামক একটি স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক ফেসবুক পেজ থেকে এই ছবিটি প্রথম প্রচার করা হয়েছিল।

​গুগলের এআই জেনারেটেড কনটেন্ট শনাক্তকারী টুল ‘সিন্থআইডি’ (SynthID) ব্যবহার করে পরীক্ষা করে দেখা গেছে, ছবিটিতে ডিজিটাল ওয়াটারমার্ক রয়েছে যা এটি এআই দিয়ে তৈরি হওয়ার প্রমাণ দেয়। মূলত জনমনে বিভ্রান্তি ছড়াতে এবং রাজনৈতিক উদ্দেশ্যে এই ভুয়া কনটেন্টটি তৈরি করা হয়েছে।

জনসাধারণকে এ ধরনের বিভ্রান্তিকর ছবি ও তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর