স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন
যে, ভারতে অবস্থান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছেন, যা একটি গুরুতর ফৌজদারি অপরাধ।
রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে ‘মায়ের ডাক’ প্রামাণ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জবাবদিহিতার অভাব: মির্জা ফখরুল বলেন, গত দেড় দশকে অসংখ্য মানুষ গুম ও খুনের শিকার হলেও শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি।
পরিবারগুলোর কষ্ট লাঘবে সরকার আন্তরিক। এসব পরিবারের সন্তানদের শিক্ষা ও সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করতে রাষ্ট্রীয় ভাতার ব্যবস্থা করার জন্য তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন বলে জানান।
ভবিষ্যৎ পরিকল্পনা: মন্ত্রী উল্লেখ করেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে দেশে রাজনৈতিক পরিবর্তন এসেছে, তাদের পরিবারকে বাঁচিয়ে রাখা এবং সন্তানদের শিক্ষিত করা এখন রাষ্ট্রের প্রধান দায়িত্ব।
আবেগঘন বক্তব্য: আন্দোলনে নিখোঁজ বা নিহতদের সন্তানদের অনিশ্চিত ভবিষ্যতের কথা স্মরণ করে তিনি বলেন, ভবিষ্যতে আর কোনো শিশুকে যেন এমন পরিস্থিতির শিকার হতে না হয়, তা নিশ্চিত করতে সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সানজীদা আখতার তুলি। এতে আরও বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং গুম হওয়া পরিবারের সদস্যরা।
এসআর
মন্তব্য করুন: