[email protected] মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
২৬ ফাল্গুন ১৪৩২

মির্জা আব্বাসকে হুমকির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ মার্চ ২০২৬ ১১:১৯ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে মানহানি ও অপরাধমূলক ভয়ভীতি দেখানোর

 অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।


​আজ রোববার (৮ মার্চ) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে এই আবেদনটি জমা দেন রমনা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম।


​বাদীর আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির বিষয়টি নিশ্চিত করে জানান, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য ও হুমকির প্রেক্ষিতে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। আদালত আবেদনটি গ্রহণ করে পরবর্তী আদেশের জন্য রেখেছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর