[email protected] রবিবার, ৮ মার্চ ২০২৬
২৩ ফাল্গুন ১৪৩২

ইমাম নিয়োগ নিয়ে বিএনপি - জামায়াতের সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ মার্চ ২০২৬ ১০:৪১ পিএম

সংগৃহীত ছবি

রাজশাহীর মোহনপুর উপজেলার সাঁকোয়া গ্রামে ঈদের নামাজে ইমাম নিয়োগকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে আলাউদ্দিন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি জামায়াতের কর্মী বলে দলটির স্থানীয় নেতারা জানিয়েছেন।

শনিবার (৭ মার্চ) রাত প্রায় ৮টার দিকে সাঁকোয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জামায়াত নেতাকর্মীরা রাজশাহী–নওগাঁ মহাসড়ক অবরোধ করেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাঁকোয়া ঈদগাহ বড় মসজিদে ঈদের নামাজে কে ইমামতি করবেন, তা নির্ধারণ করতে তারাবিহর নামাজের আগে একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল।

সেখানে স্থানীয় জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনার এক পর্যায়ে উভয় পক্ষ নিজেদের পছন্দের প্রার্থীকে ইমাম করার দাবিতে উত্তেজিত হয়ে পড়ে।


পরে কথা কাটাকাটি থেকে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হয়।

এতে কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে আলাউদ্দিনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


ঘটনার পর বিক্ষুব্ধ নেতাকর্মীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন এবং একটি মোটরসাইকেলে আগুন দেন বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর