নিজের ও পরিবারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের জবাবে প্রকাশ্যে ব্যাংক স্টেটমেন্ট
তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় বাংলামোটরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই হিসাব বিবরণী পেশ করেন।
ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য:
আসিফ মাহমুদ জানান, স্বচ্ছতা বজায় রাখতে তিনি নিজের পাশাপাশি বাবা, মা ও স্ত্রীর ব্যাংক ব্যালেন্স জনসমক্ষে তুলে ধরেছেন।
আসিফ মাহমুদ: নিজের দুটি অ্যাকাউন্টে মোট রয়েছে ৯,৭৮,৫৫৬ টাকা। (এর মধ্যে সোনালী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে ৯,৯৩০ টাকা এবং সেলারি অ্যাকাউন্টে ৯,৭৮,৬২৬ টাকা)।
স্ত্রী: তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে মাত্র ৬১৩ টাকা।
মা: তার মায়ের একটি ব্যাংক অ্যাকাউন্টে আছে ২১,১৫৪ টাকা।
বাবা: পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টে মোট ৫,৪৭,৭১১ টাকা ক্রেডিট থাকলেও ১০ লাখ টাকার সার্ভিস লোনের কারণে তিনি বর্তমানে প্রায় ৮২,০৩৫ টাকা দেনায় আছেন।
"অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগের সময় মন্ত্রিপরিষদ বিভাগের কাছে আমার আয় ও সম্পদের সম্পূর্ণ বিবরণী পেশ করে এসেছি। এরপরও যেহেতু জল্পনা করা হচ্ছে, তাই আমি মনে করছি আমার এবং পরিবারের সবার ব্যাংক হিসাব জনগণের সামনে উন্মুক্ত করা প্রয়োজন।"
এসআর
মন্তব্য করুন: