[email protected] শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

নরসিংদীতে কিশোরী হত্যা মামলা: আহম্মদ আলীকে বিএনপি থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১:১৯ এএম

সংগৃহীত ছবি

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া আহম্মদ আলী দেওয়ানকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

তিনি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পদে দায়িত্বে ছিলেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তার বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

দলীয় সিদ্ধান্তে বলা হয়েছে, তার বিরুদ্ধে আনা অভিযোগ দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্রের পরিপন্থী এবং এতে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে তার প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ বাতিল করা হয়েছে।


মামলার অগ্রগতির বিষয়ে জানা গেছে, এ ঘটনায় প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাকে গাজীপুরের মাওনা এলাকা থেকে এবং হযরত আলী নামে আরেকজনকে ময়মনসিংহের গৌরীপুর থেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে বৃহস্পতিবার আহম্মদ আলী দেওয়ানসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ধর্ষণের অভিযোগ চাপা দিতে একটি সালিশ বৈঠক আয়োজন এবং পরে ভুক্তভোগীর পরিবারকে এলাকা ছাড়ার চাপ দেওয়ার অভিযোগ রয়েছে আহম্মদ আলীর বিরুদ্ধে।

মামলার তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর