রাষ্ট্রপতিকে অভিশংসনের মাধ্যমে অপসারণ এবং পরবর্তী সময়ে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বনানী সামরিক কবরস্থান–এ পিলখানা হত্যাকাণ্ডের শহিদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বক্তব্য দেন।
নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত সহিংসতা ঠেকাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কার্যকর পদক্ষেপ নেননি। তার দাবি, এ কারণে রাষ্ট্রপতি ওই ঘটনার দায় এড়াতে পারেন না।
তিনি জানান, সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনা উচিত। একই সঙ্গে ঘটনার দায় নির্ধারণ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের কথাও বলেন তিনি।
তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এসআর
মন্তব্য করুন: