[email protected] শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
২৬ চৈত্র ১৪৩২

রাজধানীতে গুলিবিদ্ধ বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ৬:৫৫ পিএম

গুলিবিদ্ধ বিএনপি নেতা শফিকুর রহমান

রাজধানীর কলাবাগান এলাকায় সন্ত্রাসীদের গুলিতে শফিকুর রহমান (৫৫) নামে এক ওয়ার্ড বিএনপি নেতা আহত হয়েছেন।

চাঁদা দাবিকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পান্থপথে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বিপরীতে জুতার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।


আহত শফিকুর রহমান কলাবাগান থানার ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক।

স্থানীয়ভাবে তিনি ফুটপাতে জুতার দোকানে সরবরাহের কাজের সঙ্গে যুক্ত।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য, কয়েকদিন ধরে কিছু ব্যক্তি তার কাছে চাঁদা দাবি করছিল। রোববার রাতে তারা আবারও তার কাছে এসে চাঁদা চায় এবং ফোন না ধরার বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত সরে পড়ে।


গুলিটি শফিকুরের বাম হাতের তালুতে বিদ্ধ হয়ে শরীর ভেদ করে বেরিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
আহত অবস্থায় প্রথমে তাকে নিকটবর্তী একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা বর্তমানে শঙ্কামুক্ত।


ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প সূত্রে জানা গেছে, বিষয়টি তদন্ত করছে কলাবাগান থানা পুলিশ। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এসআর

সম্পর্কিত খবর