[email protected] রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
৯ ফাল্গুন ১৪৩২

রাজনীতিতে পরিবর্তন হোক, তবে নোংরামি নয়’—জামায়াতকে কাদেরের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ৫:৩৯ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে সতর্কবার্তা দিয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক আব্দুল কাদের।

বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক আব্দুল কাদের। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, রাজনীতিতে পরিবর্তন আনলে তা স্বাগত জানানো হবে, তবে অসংগত আচরণ সহ্য করা হবে না।


পোস্টে তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের ছাত্রসংগঠনের রাজনৈতিক কৌশলে পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে। তিনি এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখলেও অতীতের কিছু কর্মকাণ্ড ও বক্তব্যের সমালোচনা করেন।


আব্দুল কাদেরের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন ঘটনার কৃতিত্ব নিজেদের বলে প্রচার করার প্রবণতা পরিহার করা উচিত। তিনি দাবি করেন, ৫ আগস্টের পর থেকে এমন কিছু প্রচেষ্টা দেখা গেছে, যা অনাকাঙ্ক্ষিত। পাশাপাশি শহীদ মিনার ইস্যুতে অতীতের অবস্থানের সঙ্গে বর্তমান অবস্থানের অসামঞ্জস্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি।


তার বক্তব্যে আরও বলা হয়, রাজনৈতিক পরিবর্তন হলে সেটি আন্তরিক হতে হবে এবং বিভ্রান্তিকর তথ্য বা অতিরঞ্জন থেকে সরে আসা প্রয়োজন। পোস্টের শেষাংশে তিনি স্পষ্ট করে দেন, ইতিবাচক রূপান্তরকে স্বাগত জানানো হলেও ‘নোংরামি’ বরদাশত করা হবে না।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর