বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গঠনের সময় হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী–এর নাম প্রস্তাব করেছিল জামায়াতে ইসলামী।
তবে বয়স ও শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত সেটি আর এগোয়নি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, উপদেষ্টা পরিষদ গঠনের সময় সংশ্লিষ্ট পক্ষ থেকে জামায়াতের কাছে সম্ভাব্য নাম জানতে চাওয়া হয়েছিল। শুরুতে তারা কোনো তালিকা দিতে আগ্রহী না হলেও পরে একজন আলেমের নাম প্রস্তাবের অনুরোধ জানানো হয়।
তিনি জানান, দলের নীতিনির্ধারণী ফোরামে আলোচনার পর আল্লামা বাবুনগরীর নাম প্রস্তাব করা হয়। তার ভাষ্য অনুযায়ী, হেফাজতে ইসলাম একটি বৃহৎ ধর্মীয় প্ল্যাটফর্ম এবং বাবুনগরী দেশের প্রবীণ আলেমদের একজন। সম্মানের জায়গা থেকে তার নাম দেওয়া হয়েছিল।
তবে সংশ্লিষ্টরা দ্রুত যাচাই-বাছাই করে জানান, তার উচ্চ বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় উপদেষ্টা পরিষদের দায়িত্ব পালন করা কঠিন হতে পারে। এরপর বিকল্প নাম চাওয়া হলে জামায়াত পক্ষ থেকে জানানো হয়, প্রথম প্রস্তাব গ্রহণ না করলে অন্য বিষয়ে তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, এ ধরনের বিষয় নিয়ে প্রকাশ্য বিতর্কে জড়ানোর নীতি তাদের নেই। ধর্মীয় ব্যক্তিত্বদের নিয়ে অপ্রয়োজনীয় আলোচনায় যেতে তারা আগ্রহী নন বলেও উল্লেখ করেন তিনি।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রসঙ্গে তিনি বলেন, বরিশালের একটি আসনে তাদের দলের প্রার্থী প্রত্যাহার করা হয়েছিল পারস্পরিক সম্মান দেখানোর অংশ হিসেবে। তবে পরবর্তী মন্তব্য বা প্রতিক্রিয়া নিয়ে তারা প্রকাশ্যে কোনো বিতর্কে
এসআর
মন্তব্য করুন: