[email protected] রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
৯ ফাল্গুন ১৪৩২

বিএনপি নেতাকর্মীদের বাধায় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা আন্তর্জাতিক মাতৃভাষা

 দিবসের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে নিজ দলের নেতাকর্মীদের হাতেই হট্টগোল ও হেনস্তার শিকার হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১১টা ৫০ মিনিটে কয়েকশ সমর্থক নিয়ে শহীদ মিনারে উপস্থিত হন রুমিন ফারহানা। রাত ১২টা ১ মিনিটে ফুল দেওয়ার সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের অনুসারীদের সঙ্গে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি শুরু হয়। এ সময় উত্তেজনার মুখে জুতা পায়ে শহীদ মিনারে ওঠা এবং শ্রদ্ধাঞ্জলির ফুল ছিঁড়ে ফেলার মতো ঘটনাও ঘটে। পরবর্তীতে সমর্থকদের পাহাড়ায় রুমিন ফারহানা এলাকা ত্যাগ করেন।

​এই ঘটনার প্রতিবাদে রুমিন ফারহানার সমর্থকরা ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে রাত দেড়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
​রুমিন ফারহানার প্রতিক্রিয়া:
​ঘটনার পর ব্যরিস্টার রুমিন ফারহানা ক্ষোভ প্রকাশ করে বলেন:


​“বিএনপির কিছু লোক আমার নেতাকর্মীদের ওপর হামলা করেছে, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করা হয়েছে। ১৭ বছর পর দল ক্ষমতায় এসেছে, এখন স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে এর পরিণতি ভয়াবহ হবে।


​তিনি আরও জানান, এই বিশৃঙ্খল আচরণের বিষয়ে ইতিমধ্যে থানায় অভিযোগ দেওয়া হয়েছে এবং তিনি আশা করেন নতুন সরকার দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর