মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার দিবাগত রাত ১২টা ২২ মিনিটে তিনি শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
দলীয় সূত্রে জানা গেছে, এটি তার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। পাশাপাশি ১১ দলীয় জোটের শীর্ষ পর্যায়ের নেতারাও সেখানে অংশ নেন।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ডা. শফিকুর রহমান আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করবেন।
সেখানে তাদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হওয়ার কথাও জানানো হয়েছে।
এসআর
মন্তব্য করুন: