স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের একুশে ফেব্রুয়ারি আগের যেকোনো সময়ের চেয়ে আলাদা অনুভূতি নিয়ে এসেছে।
তার ভাষায়, দীর্ঘদিনের দমন-পীড়নের প্রেক্ষাপটে একুশ যেন অবরুদ্ধ ছিল, কিন্তু এখন তা মুক্ত পরিবেশে উদযাপিত হচ্ছে।
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের আগে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী আরও বলেন, জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকার বিএনপির নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করেছে এবং তারেক রহমানের নেতৃত্বে সরকার কাজ শুরু করেছে।
এর ফলে জনগণের প্রত্যাশাও বহুগুণে বেড়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি জানান, গণতান্ত্রিক মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই বর্তমান সরকারের লক্ষ্য।
জনগণের আশা পূরণে একটি ইনসাফভিত্তিক ও সত্যিকার অর্থে গণতান্ত্রিক সমাজ গঠনে সরকার কাজ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসআর
মন্তব্য করুন: