[email protected] শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
৭ ফাল্গুন ১৪৩২

এতিম শিশুদের সঙ্গে ইফতারে ডা. জুবাইদা রহমান ও জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১:০০ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর ভাসানটেক এলাকায় এতিম শিশু ও সুবিধাবঞ্চিত নারীদের সঙ্গে ইফতার করেছেন ডা. জুবাইদা রহমান এবং তার কন্যা জাইমা রহমান।

পবিত্র রমজান উপলক্ষে তারেক রহমান-এর পরিবারের উদ্যোগে ঢাকা–১৭ আসনের কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা ও হাফেজিয়া মাদরাসায় মাসব্যাপী ইফতার, রাতের খাবার ও সাহরি বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তারা অংশ নেন।
অনুষ্ঠানে এলাকার এতিম শিশু ও প্রবীণ নারীরা উপস্থিত ছিলেন।

এ সময় জাইমা রহমান শিশুদের সঙ্গে সময় কাটান, তাদের পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। পরে উপস্থিত নারীদের সঙ্গেও কুশল বিনিময় করেন তিনি ও ডা. জুবাইদা রহমান।


ইফতারের আগে দোয়া ও মোনাজাতে অংশ নেওয়া হয়। দোয়া শেষে সবাই একসঙ্গে ইফতার করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রমজানজুড়ে এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর