[email protected] বৃহঃস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
৬ ফাল্গুন ১৪৩২

শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ৭:৩৬ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসন থেকে জয়ী সংসদ সদস্য ববি হাজ্জাজ বিএনপি

 সরকারের মন্ত্রিসভায় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।


​জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ববি হাজ্জাজ বিশিষ্ট ব্যবসায়ী মুসা বিন শমসেরের পুত্র। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা শেষ করে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এবং পরবর্তীতে জাতীয় পার্টির মাধ্যমে রাজনীতিতে পদার্পণ করেন।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি ৮৮,৩৮৭ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মামুনুল হককে পরাজিত করেন। শিক্ষা ও যুব উন্নয়নমূলক কাজে তার অভিজ্ঞতা ও দক্ষতার কারণেই তাকে মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর